1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক চালকের মৃত্যু, আহত ২

  • প্রকাশিত : বুধবার, ৭ জুন, ২০২৩, ১২.৫৫ এএম
  • ৬৮১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেসওয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সালাম সরদার (৩২) নামে এক চালকের মৃত্যু হয়েছে।এসময় রাসেল তালুকদার(৩৫) ও হুমায়ুন নামে আরো ২ জন আহত হয়েছে।

মঙ্গলবার(৬ জুন) রাত ১১ টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচর ও ভাঙ্গা উপজেলার মধ্যবর্তী ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় দূর্ঘটনাটি ঘটে।

নিহত সালাম সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর এলাকার সামাদ সরদারের ছেলে। আহত রাসেল তালুকদার(৩৫) ভোলা সদর থানা৷ ধনিয়া এলাকার আমির হোসেন তালুকদারের ছেলে। তবে হুমায়নের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বেনাপোল থেকে ফল বোঝাাই করে (সাতক্ষীরা -ট- ১১-০৩৩৮) নামের ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিলো।পথি মধ্যে ট্রাকটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া আসলে সামনের বাম পাশের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের উপড়ে উল্টে যায়।এতে ট্রাকের চালক মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকে থাকা অপর দুই জন কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে প্রত্যক্ষদর্শী স্থানীয় মো. উজ্জ্বল জানান,’দূর্ঘটনার পরই ঢাকাগামী লেনটিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশকে দূর্ঘটনা কবলিত ট্রাকটি সরাতে দেখা গেছে। ঘটনাস্থলেই চালক মারা গেছে বলে জানতে পেরেছি।’

এদিকে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী ঘটনার সততা নিশ্চিত করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম দূর্ঘটনায় নিহতের বিষয়টি স্বীকার করে জানান,’ঘটনাস্থল শিবচর হাইওয়ে থানার আওতায় পড়েছে। তারা সেখানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!