1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ইবাদত বন্দেগীর মধ্যদিয়ে শেষ হলো চন্দ্রপাড়া দরবার শরীফে ওরোছ

  • প্রকাশিত : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ৯.০১ পিএম
  • ৯৯৬ জন সংবাদটি পড়েছেন।

 

নিউজ ডেস্ক:

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের ওরছ পাক-এ-শাহ্ চন্দ্রপুরী ২০২৫। বুধবার (১৫ জানুয়ারি) বাদ ফজর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে বাৎসরিক ওরছ উদযাপিত হয়েছে। মোনাজাতে তামাম জাহানের সমস্ত অলী-আল্লাহ, গাউছ কুতুব, নজীব, নুজবা, নুব্বা, আখইয়ার, আবদাল, আওতাদদের হুজুরে সওয়াব পৌছানো হয়। এবং দেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এদিন কুয়াশা শীত উপেক্ষা করে দেশ-বিদেশ থেকে অগণিত ভক্ত, আশেক-জাকের ও ধর্মপ্রাণ মুসল্লীরা মোনাজাতে অংশ নেন।

চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ সুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নক্শবন্দী মোজাদ্দেদী (রহ.) পীর কেবলাজানের বেছালত উপলক্ষ্যে অনুষ্ঠিত ওরছে আগের দিন থেকেই দূর-দুরান্ত হতে ভক্তরা দরবার শরীফে আসতে থাকেন। মঙ্গলবার বাদ জোহর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, জিকির-আজকার ও শরীয়ত- তরীকত সম্পর্কিত ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়। দরবার শরীফের গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ কামরুজ্জামান নক্শবন্দী মোজাদ্দেদী আল ওয়সী আখেরি মোনাজাত পরিচালনা করেন।

উল্লেখ্য, চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.) উপমহাদেশের প্রখ্যাত সুফী সাধক হযরত শাহ্ এনায়েতপুরী (রহ.) এর নিকট বায়াত গ্রহণ করে খেলাফত প্রাপ্ত হন। পরে তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদীর পাড়ে চন্দ্রপাড়া শরীফ গ্রামে চন্দ্রপাড়া পাক দরবার শরীফ প্রতিষ্ঠা করে তরীকায়ে নকশবন্দিয়া মোজাদ্দেদীয়ার দাওয়াত প্রচার করতে থাকেন। এই সুফী সাধক ১৯৮৪ সালের ২৮ মার্চ নিজ দরবার শরীফে ওফাত করেন। বর্তমানে তার একমাত্র পুত্র মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান নক্সবন্দী মোজাদ্দেদী আল ওয়সী দরবার শরীফের গদীনশীন পীরের দায়িত্ব পালন করছেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!