1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে এইচএসসির ফলাফলে তলানিতে নুর-ই-আলম চৌধুরী কলেজ, পাস করলো ২ জন শিবচরে এইচএসসির ফলাফলে পাসের হারে শীর্ষে রিজিয়া বেগম মহিলা কলেজ শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স”

আড়িয়াল খাঁর বুকে দৃষ্টিনন্দন নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৯.০৬ পিএম
  • ১৮৯৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

প্রাচীন বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে এক দৃষ্টিনন্দন নৌকা বাইচ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ৫ টা থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর ও জাফরাবাদ এলাকায় স্থানীয়দের আয়োজনে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ১৮ টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিটি নৌকায় ৩০ থেকে ৪০ জন মাঝিকে নৌকার বৈঠা হাতে নিয়ে দেখা যায়।

নৌকা বাইচে খোয়াজপুর থেকে আসা পংখীরাজ নৌকা প্রথম স্থান অধিকার করে। এছাড়া মাহমুদপুর থেকে আসা বাবু ঢালীর বাচারি নৌকা দ্বিতীয় ও পাঁচখোলা ২ নং ওয়ার্ডের নৌকা তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রথম পুরষ্কার হিসেবে ৩৬ ইঞ্চি এলইডি টিভি, ২য়, ৩য়, ৪র্থ ও পঞ্চম পুরষ্কার হিসেবে ২৪ ইঞ্চি ৪ টি এলইডি টিভি ও সান্ত্বনা পুরষ্কার হিসেবে পিতলের কলস ও মোবাইল ফোন তুলে দেওয়া হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার বিকেলে পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদে অনুষ্ঠিত হয় নৌকাবাইচ। মহিষেরচর থেকে জাফরাবাদ দীর্ঘ দুই কিলোমিটার জুড়ে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো নারী-পুরুষ, কিশোর ভীড় করে নদীর পাড়ে। অনেকে আবার নৌকা, ডিঙি নিয়ে এই নৌকা বাইচ উপভোগ করছিলো। নৌকা বাইচকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য আড়িখাল খাঁ নদীর পাড় দর্শনার্থীদের ঢলে হয়ে উঠে এক মিলনমেলা।

খোয়াজপুর থেকে নৌকা নিয়ে আসা জাহাঙ্গীর চৌকিদার বলেন, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এই নৌকা বাইচ। এখানে নৌকা বাইচ নিয়ে আসতে পারছি এটাই বড় আনন্দের। এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ দিন দিন আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। আমরা চাই এই ঐতিহ্য ধরে রাখতে আগামীতেও এই প্রতিযোগিতার আয়োজন করা হোক।

লক্ষীপুর এলাকা থেকে আসা নকুল মন্ডল বলেন, ‘আমরা খুব আনন্দিত নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে। আমরা নৌকা বাইচ প্রতিযোগিতার মধ্য দিয়ে মানুষের আনন্দ দিতে পেরেছি, এখানেই আমাদের সার্থকতা।’

মাদারীপুর শহরের আরিফ হোসেন নামে এক দর্শনার্থী বলেন, এর আগে এতো সুন্দর নৌকা বাইচ দেখি নি। হাজার হাজার মানুষ এসেছে। আমি ভীষণ আনন্দিত। আমাদের দাবী এই গ্রাম বাংলার নৌকা বাইচ প্রতিযোগিতা সব সব আয়োজন করা হোক।

আরেক দর্শনার্থী চায়না শেখ বলেন, আমি মোস্তফাপুর থেকে নৌকা বাইচ দেখতে এসেছি। এতো নৌকা আর এতো লোক একসাথে কখনোই দেখি নি। আমার ভীষণ ভালো লেগেছে।

নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজক স্থানীয় শাহীন ঘরামী বলেন, নৌকা বাইচ বাংলার এক ঐতিহ্য। এখন এটি বিলুপ্তির পথে। আমরা এই ঐতিহ্য ধরে রাখতে ও মানুষকে আনন্দ দিতে যুব সমাজ ও মুরব্বিদের পক্ষ থেকে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা চাই আগামীতেও এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!