1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

আদালত প্রাঙ্গনে প্রতারনার দায়ে ১৫ দিনের জন্য জেলে গেলো শিবচরের পরশমণি

  • প্রকাশিত : বুধবার, ১০ আগস্ট, ২০২২, ১০.৪২ পিএম
  • ৯৬৮ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর আদালত প্রাঙ্গনে মামলার বাদী ও স্বাক্ষীদের নানাভাবে হয়রানী করার অভিযোগে এক যুবককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মামুনুর রশীদ এই দন্ড দেন।

দন্ডপ্রাপ্ত পরশমনি খান (৪৫) মাদারীপুরের শিবচর উপজেলার শুকুর হাওলাদারকান্দি গ্রামের সামাদ খানের ছেলে।

মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের এজিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া জানান, আদালত প্রাঙ্গনে মামলার বাদী, স্বাক্ষী ও তাদের স্বজনদের বিভিন্নভাবে হয়রানী ও প্রতারনা করে আসছিল একটি চক্র। প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও ছিল চক্রটির বিরুদ্ধে। বিষয়টি জেলা আইনজীবি সমিতি ও আদালতের নজরে আসলে অভিযান চালায় কর্তৃপক্ষ। এ সময় পরশমনি খান নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত অভিযুক্তকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। পরে দন্ডপ্রাপ্তকে পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। এই টাউট-বাটপারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আইনের আওতার আনার কথাও জানানো হয় আদালতের পক্ষ থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!