1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে খাদ্য সংকট দেখা দিয়েছে”–চীফ হুইপ

  • প্রকাশিত : শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ১০.১০ পিএম
  • ৬৬৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে খাদ্য সংকট দেখা দিয়েছে। এই যুদ্ধের কারণে খাদ্য বন্ধ হয়ে গেছে, ডলার সংকট দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী বার বার বলছেন, যার একখন্ড জমিও রয়েছে সেখানে চাষাবাদ করেন যেনো কোন রকম ঝুঁকি আমাদের না থাকে। আর বিএনপি জাতীয় পার্টি এই সুযোগটাকে কাজে লাগিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে।

শনিবার দুপুরে ২ টার দিকে শিবচরের দ্বিতীয়খন্ড ইউনিয়নের নূর-ই-আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ইলিয়াস আহমেদ চৌধুরী ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে একথা বলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।

চীফ হুইপ আরো বলেন, বিরোধী দল সরকারের সমালোচনা করবে আবার দেশের স্বার্থে দেশের মানুষের বিপদের সময়ে সরকারের পাশে থেকে মানুষের সেবা করবে এটাই প্রকৃত বিরোধীদলের ভূমিকা। কিন্তু আমার কি দেখি? যখন দেশে করোনা মহামারি, বন্যাসহ নানা দূর্ভিক্ষ দেখা দেয়, তখন আর বিএনপি জাতীয় পার্টিকে দেখা যায় না। বিএনপি জাতীয় পার্টিকে দেখা যায় নির্বাচন এলেই।

তিনি আরো বলেন, আপনার পার্শ্ববর্তী দেশ ভারতসহ উন্নত দেশগুলোতে যান দেখবেন দেশের সংকটের সময়ে বিরোধীদলগুলো সরকারের পাশে থেকে দেশের সংকট মোকাবেলা করছে। কিন্তু আমাদের দেশে সেটা নাই।

এর আগে দুপুর ১২ টার দিকে চীফ হুইপ নূর-আ-আলম চৌধুরী এমপি পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে লায় ডিস্ট্রিক্ট এবং শিবচর উপজেলা সমিতি ঢাকা’র যৌথ উদ্যোগে পরিচালিত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরিচালিত বিনামূল্যে চোখের চিকিৎসা কেন্দ্র উদ্বোধন ও পরিদর্শন করেন।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার মাসুদ আলম, উপজেলা চেয়ারম্যান আ: লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা: মো: সেলিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!