1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

আজও শিবচরে ৭ জেলেকে ১ বছর করে কারাদন্ড

  • প্রকাশিত : সোমবার, ১১ অক্টোবর, ২০২১, ৩.৫২ পিএম
  • ৯৭৬ জন সংবাদটি পড়েছেন।

শিবচর উপজেলা জেষ্ঠ মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন,”আমাদের উদ্দেশ্য জেলেদের ধরা বা জরিমানা করা না।আমাদের উদ্দেশ্য মা ইলিশ সংরক্ষণ করা।তাই সকলকে অনুরোধ করবো তারা যেন মা ইলিশ রক্ষা করেন”

প্রতিনিধি শিবচরঃ

মাদারীপুরের শিবচরে নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরার অভিযোগে ৮
জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল ৬ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শিবচর উপজেলার কাঁঠালবাড়ি, চরজানাজাত বন্দরখোলা এলাকার পদ্মানদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের নিকট ১৭ হাজার ৭ শত মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে পদ্মানদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত ও শিবচর থানা পুলিশের একটি টিম। এসময় পদ্মানদীতে নিষেধ অমান্য করে ইলিশ শিকার করায় ৮ জেলেকে নদী থেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ৭ জনকে এক বছর করে সাজা প্রদান ও ১ জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত ইলিশ ধরার জাল পুড়িয়ে ধ্বংস করা হয় ও জব্দকৃত মাছ নিকটস্থ এতিম খানায় বিতরন করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এম রাকিবুল হাসান।তিনি বলেন, ‘ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে নদীতে অভিযান চালানো হয়। এসময় ইলিশ শিকার করার অপরাধে তাদের আটক করে সাজা দেয়া হয়। পদ্মায় নিয়মিত আমাদের অভিযান চলবে।’

শিবচর উপজেলা জেষ্ঠ মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন,”আমাদের উদ্দেশ্য জেলেদের ধরা বা জরিমানা করা না।আমাদের উদ্দেশ্য মা ইলিশ সংরক্ষণ করা।তাই সকলকে অনুরোধ করবো তারা যেন মা ইলিশ রক্ষা করেন”

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!