1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

অনিয়মের বিষয়ে জানতে চাইলে দুই সাংবাদিককে হুমকি,থানায় জিডি

  • প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৫.৫৭ পিএম
  • ৮৮৩ জন সংবাদটি পড়েছেন।
  • ডাসার(মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের ডাসার উপজেলার জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে ঢাকা সম্মেলনে যোগ দিতে যাতায়াতের জন্য বাস ভাড়া ও কর্মীদের খাবারের টাকা আত্মসাৎতের অনিয়মের অভিযোগের তথ্য জানতে চাইলে দুই সাংবাদিক সৈয়দ রাকিবুল ইসলাম ও শাহরিয়ার তুহিনকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে,ডাসার উপজেলার জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কাজী মোর্শেদা কণার বিরুদ্ধে।

এঘটনায় ডাসার থানায় লিখিত অভিযোগ দেন ডাসার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহরিয়ার তুহিন। বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন,ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।এঘটনায় মাদারীপুর জেলার পেশাদার সাংবাদিকরা নিন্দা প্রকাশ করেন এবং ওই নাগরিক কমিটির প্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।

সাংবাদিক শাহারিয়ার তুহিন দৈনিক অধিকার ও দৈনিক আমার সংবাদ পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি এবং সৈয়দ রাকিবুল ইসলাম জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর শাখার দপ্তর সম্পাদক ও দৈনিক কালবেলা, দৈনিক দেশের কন্ঠ এবং দ্যা নিউজ অনলাইন নিউজ পোর্টাল এর উপজেলা প্রতিনিধি।

শাহরিয়ার তুহিন জানান,গত শুক্রবার ঢাকা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে ডাসার উপজেলা থেকে নাগরিক কমিটির প্রতিনিধি ও নেতৃবৃন্দ বাসযোগে ঢাকায় যায়।সম্মেলেন শেষে যাতায়াত বাবদ একাধিক বাস ভাড়া ও কর্মীদের খাবারের খরচ কেন্দ্রের থেকে গ্রহন করেন কাজী মোর্শেদা কণা একাই আত্মসাৎ করেন এমনকি নেতাকর্মীদের ফেলে রেখে তিনি পালিয়ে আসেন।এমন অভিযোগ ডাসার উপজেলা জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের কাছ থেকে তথ্য উপাত্ত পেয়ে আমরা দুই সাংবাদিক বিষয়টি কাজী মোর্শেদা কণার কাছে জানতে চাইলে, তিনি তার রাজনৈতিক প্রভাব পরিচয় ব্যবহার করে দেখে নেওয়ার হুমকি এবং সংবাদ প্রকাশ হলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি প্রদান করেন।এঘটনার পরে নিরাপত্তা চেয়ে সাংবাদিক শাহরিয়ার তুহিন, কাজী কণার বিরুদ্ধে থানায় জিডি করেন।

এঘটনায় জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা শাখা নিন্দা জানিয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর শাখার সভাপতি সভাপতি মো. ফায়েজুল কবির বলেন, সাংবাদকর্মী তথ্যের প্রয়োজনে জানার অধিকার আছে ।সেজন্য অপরাধ ঢাকতে তাদেরকে হুমকি প্রদান করবে এটা মেনে নেওয়া যায় না।এর তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

ডাসার উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি সোহেল সরদার বলেন,যাতায়াতের জন্য ঢাকায় ৭টি বাস গেলেও তিনি ১১ টি বাসের টাকা কেন্দ্র থেকে নিয়ে আসেন। তিনি চারটি বাসের হিসেব দিতে পারেননি।তার ব্যাপারে কেন্দ্রে জানানো হয়েছে।তার কর্মকান্ডে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে চলছে।

এব্যাপারে জানতে কাজী মোর্শেদা কণার নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এবিষয়ে ডাসার থানার এস আই আবুল কালাম আজাদ বলেন, শাহরিয়ার তুহিন ডাসার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি গুরুত্ব দিয়ে সাধারণ ডায়রির অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

০১৯১২৮৪৮৮১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!