1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

অগ্নিকন্ডে ৬টি বসতঘরসহ ১২টি ঘর পুরে ছাই

  • প্রকাশিত : রবিবার, ১৩ মার্চ, ২০২২, ৩.৫০ পিএম
  • ১১১৮ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি কালকিনি

মাদারীপুরের কালকিনিতে গভীর রাতে অগ্নিকান্ডে ৬টি বসতঘরসহ ১২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের জানান।

শনিবার দিবাগত ভোররাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে বৈদ্যুতির শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

ভূক্তভোগী পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাইসরদারেরচর গ্রামের কৃষক আলামিন সরদারের বসতঘরে বৈদ্যুতির শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সুত্রপাত ঘটে। সেখান থেকে আগুন মূহুর্তের মধ্যে পুরোবাড়ি ছরিয়ে পরে। রাতে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় এলাকাবাসী প্রায় দুই ঘন্টা ব্যাপী প্রানপন চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে আলামিন সরদার, রহিম সরদার, আলাল সরদার, লোকমান সরদার ও মিন্টু সরদারসহ কয়েকজনের বসতঘর, রান্নাঘর ও তাদের গোয়ালঘরসহ মোট ১২টি ঘর পুরে ছাই হয়ে যায়। এতে করে প্রায় ৩৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।

ভূক্তভোগী আলামিন সরদার বলেন,”আগুন আমাদের সব শেষ করে দিয়েছে। আমরা এখন কিভাবে বাঁচবো।”

ওই এলাকার সাবেক ইউপি সদস্য আপাং কাজী বলেন, “আগুনে তাদের ঘর বাড়ি ও অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!