1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে ২ ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা-shibcharnews24

  • প্রকাশিত : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১, ৫.৫১ পিএম
  • ১১৫২ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদকঃ

পরিবেশ আইন না মেনে ইট পোড়ানোর দায়ে মাদারীপুরের শিবচরে ২টি ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারী) দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলা বিভিন্ন এলাকায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগম বলেন, ‘পরিবেশ আইন না মেনে ইট পোড়ানোর কারনে ২ টি ইটভাটা মালিককে ইট প্রস্তত ও ইট ভাটা নির্মান আইন ২০১৩ অনুযায়ী আর্থিক জরিমানা করা হয়েছে।এর মধ্যে মুন্সী ব্রিকস মালিককে ৩০ হাজার টাকা ও সেতু ব্রিকস মালিককে এক লাখ টাকাসহ মোট এক লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এছাড়াও আল মকিম ব্রিকস ও এমইবি ব্রিকস নামে আরো দুইটি ইট ভাটা পরিদর্শন করা হয়।তাদের সকল কাগজপত্রসহ সবকিছুই সন্তোষজনক হওয়ার কারনে তাদের কোন জরিমানা করা হয়নি।

মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্টেট আব্দুল্লাহ আবু জাহেরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!