1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি এর জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরন

  • প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ১.১৯ পিএম
  • ৬৭৬ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি এর জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরন করা হয়েছে।

শনিবার ( ৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে স্থানীয় ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নুর ই আলম চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্টদের মাঝে চেক হস্তান্তর করেন।

মাদারীপুর ভুমি অধিগ্রহণ শাখা সুত্রে জানা যায়,মাদারীপুরে শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় প্রায় ৭০ একর জমি অধিগ্রহণ করা হয় শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টটিয়ার টেকনোলজির জন্য। ইতোমধ্যে ইন্সটিটিউটের নির্মান কাজও শুরু হয়েছে। আজ অনুষ্ঠানে ২০ টি চেকের মাধ্যমে সাড়ে ৬ কোটি টাকা প্রধান করা হয়।

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা,মাদারীপুর ডিডিএলজির উপপরিচালক ও উপসচিব মো: নজরুল ইসলাম, মাদারীপুর ভুমি অধিগ্রহণ কর্মকর্তা মাহবুবা ইসলাম,
শিবচর উপজেলা সহকারী কমিশনার( ভুমি) মো: রিয়াজুর রহমান, শিবচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমানসহ শিবচর উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!