1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে প্রাণীসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত-shibcharnews24

  • প্রকাশিত : শনিবার, ১২ জুন, ২০২১, ৪.১৩ পিএম
  • ৮৫০ জন সংবাদটি পড়েছেন।

সাইফুল ইসলাম আকাশ, শিক্ষানবিস প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে প্রাণীসম্পদ প্রদর্শণী ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে এ প্রদর্শণীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান। শিবচর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী এ প্রদর্শণীর আয়োজন করা হয়। প্রদর্শণীতে অংশ নেয় অর্ধশত স্টল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রাণিসম্পদের উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তফা কামাল।

এসময় তিনি বলেন,’প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ প্রদর্শণীর প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, জনসাধারণের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করা এবং পরামর্শ ও চিকিৎসা গ্রহনের জন্য খামারিদের নিয়মিত উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে আসতে উদ্বুগ্ধ করা।’

প্রদর্শণীতে অর্ধশত স্টল রয়েছে। স্টলগুলোতে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, মুরগী, কবুতর, টার্কি, অস্ট্রেলিয়ান ঘুঘুসহ নানা ধরনের পাখি প্রদর্শন করা হচ্ছে। এছাড়াও পশু-পাখির চিকিৎসা ও পরামর্শের জন্য ভেটেনারি চিকিৎসা ও ওষুধের স্টল রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!