1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে পদ্মায় সিমেন্ট-সারসহ ১৩ জাহাজ ডুবি,চলছে উদ্ধার কাজ।

  • প্রকাশিত : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ১০.১৭ পিএম
  • ৭৬৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর  প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে বিপুল পরিমাণ সিমেন্ট, সারসহ ১৩টি জাহাজ ও বাল্কহেড ডুবির । এতে কয়েক কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।তবে ডুবে যাওয়ার ঘটনায় স্থানীয় ডুবুরি দিয়ে অনুসন্ধান করছে মালিকপক্ষ।
ডুবে যাওয়া নৌযানগুলোতে কোনো নিখোঁজ নেই বলে মালিকপক্ষ জানিয়েছে।

ক্ষতিগ্রস্ত মালিকরা জানায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার গভীর রাতে ঝড়ো বাতাসের কবলে পড়ে পদ্মা নদীর জেলার শিবচরের মাদবরচর ইউনিয়নের চায়নাখাল ও চরজানাজাত ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় নোঙর করে রাখা ৬০০ মেট্রিক টন ইউরিয়া সারসহ এমভি সালসাবিন, ৫০০ মেট্রিক টন সারসহ এমভি কাঁঠালবাড়ি, ৬ হাজার ৫০০ বস্তা আমান সিমেন্টসহ সাজেদা পরিবহন-২, ৯ হাজার বস্তা সেভেন রিং সিমেন্টসহ আলফি-৩, ১০ হাজার বস্তা আকিজ সিমেন্টসহ সামির এন্ড মোহাম্মদ, ৯ হাজার ৫০০ বস্তা ফ্রেস সিমেন্টসহ এমভি আর এন এন্টার প্রাইজ, ৮ হাজার ৫০০ বস্তা প্রিমিয়ার সিমেন্টসহ এমভি মোহাম্মদীয়া-৪, ৬ হাজার বস্তা বসুন্ধরা বীর সিমেন্টসহ এমভি বসুন্ধরা-২৮ নামক জাহাজসহ অন্তত ১৩টি জাহাজ ও বাল্কহেড ডুবে যায়।পরে মঙ্গলবার দুপুরে খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে সন্ধ্যার দিকে স্থানীয় ডুবুরি দিয়ে উদ্বার তৎপরতা শুরু হলেও রাত ও আবহাওয়া খারাপ থাকার কারনে বুধবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় শিবচর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।

 

আকিজ সিমেন্টের মালিক সামির হোসেন জানান, জাহাজে থাকা কয়েক কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ৮টি জাহাজের মালামালের তথ্য পাওয়া গেলেও বাকি ৫টি জাহাজের মালামালের তথ্য পাওয়া যায়নি। বুধবার (২৬ অক্টোবর) সকাল থেকে জাহাজ খোঁজার কাজ করছি। মালামাল আপাতত মনে হচ্ছে সব নষ্ট হয়ে গেছে। এখন জাহাজ উঠাতে পারলেই হবে।’

এদিকে শিবচর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তরুণ-উজ্জামান বলেন,’খবর পাওয়ার পরে মঙ্গলবার আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কোন হতাহত নেই। মালামাল বোঝাই নৌযানগুলো নদীতে নোঙর করে রাখা ছিল।’

এ ব্যাপারে শিবচরের চরজানাজাত নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহানুর আলী জানান, ‘কিছু নোঙর করা জাহাজ ও বাল্কহেড ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে সার ও সিমেন্ট ছিল বলে জেনেছি। তবে এখনো মালিকপক্ষ আমাদের কাছে লিখিতভাবে দাবি করেনি। তারপরেও আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন মালিকপক্ষ ও বিআইডব্লিউটিএ’র সহযোগিতায় উদ্ধারে আমরাও সহযোগিতা করবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!