1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে নিখোঁজের ১৯ ঘন্টার পর শিশুর মরদেহ উদ্ধার-shibcharnews24

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১, ৫.৪০ পিএম
  • ১১৫০ জন সংবাদটি পড়েছেন।

সাইফুল ইসলাম আকাশ, 

মাদারীপুরে শিবচরে নিখোঁজের ১৯ ঘন্টার পর একটি ডোবা থেকে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের পূর্ব কাঁচিকাটা গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আব্দুর রহমান ওই গ্রামের হায়দার হাওলাদারের ছেলে।

পুলিশ এলাকাবাসী জানায়, গতকাল বুধবার দুপুরে শিশু আব্দুর রহমান বাড়ির উঠানে খেলতে খেলতে সবার অগোচরে নিখোঁজ হয় । পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানের খোঁজাখুজির চেষ্টা করে কোন খোঁজ পায়নি।পরে তারা শিবচরের বিভিন্ন স্থানে মাইকিং করার পরও তার কোন সন্ধান পায়নি। আজ সকালে আব্দুলর রহমানের লাশ তাদের বাড়ির পাশে একটি ডোবায় ভাসতে দেখতে পায় এলাকাবাসী। পরে পরিবারের লোকজন ডোবা থেকে লাশটি উদ্ধার করে।

তবে ডোবার পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের ধারনা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিরাজ হোসেন ঘটনার সততা নিশ্চিত করে জানান,গত কাল রাতে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারন ডায়েরি করা হয়।তারপরে আমি ঘটনাস্থল পরিদর্শন করি।আজ সকালে ডোবায় ভাসা অবস্থায় মরদেহটি উদ্বার করা হয়।তবে ধারনা করা হচ্ছে শিশুটি পানিতে পড়েই মারা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!