1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে জাটকা বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ১২.৩৫ পিএম
  • ৭৬১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে জাটকা বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ত্রিশ কেজি জাটকা জব্দ করা হয়।

বুধবার(১২ এপ্রিল) সকালে উপজেলার বাশকান্দি ইউনিয়নের শেখপুর হাট থেকে এ জাটকা উদ্ধার করে উপজেলার কলাতলা নৌ পুলিশ।

জানা গেছে, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা রক্ষার জন্য ২ মাস জাটকা ধরা নিষেধ রয়েছে। এসময়ে নদ-নদী ও হাটবাজারে অভিযান চালাচ্ছে পুলিশ, ভ্রাম্যমান আদালত ও মৎস বিভাগ। বুধবার উপজেলার শেখপুর হাটে কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শহিদুল ইসলাম এর নেতৃত্বে
নৌ পুলিশের টিম অভিযান চালায়। এসময় জাটকা বিক্রিরত অবস্থায় সাইদ সিপাই ও মিন্টু সিপাইকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৩০ কেজি জাটকা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উভয়কে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম বলেন,’জাটকা বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড দেয়া হয়েছে। এবং জব্দকৃত ৩০ কেজি জাটকা স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!