1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২, ১১.১০ পিএম
  • ৮৩৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ
নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তমপ্রতিষ্ঠাবার্ষিকী আজ।

দিনটি উপলক্ষে মঙ্গলবার(৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে শিবচর উপ‌জেলা আওয়ামী লীগ কার্যাল‌য়ে পতাকা উ‌ত্তোল‌নের মধ‌্যদি‌য়ে দিবস‌টি শুরু ক‌রে উপ‌জেলা ছাত্রলীগ। প‌রে উপ‌জেলা আওয়ামী লী‌গের নেতৃবৃ‌ন্দের উপ‌স্থি‌তি‌তে কেক কেটে উদযাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী।

প‌রে উপ‌জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিশাল এক র‌্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিন ক‌রে এবং জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবর রহমা‌নের প্রতিকৃ‌তি‌তে শ্রদ্ধা নি‌বেদন ক‌রে উপজেলা ছাত্রলীগ।

পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ছাত্রলী‌গের সভাপ‌তি রা‌জিব ঢালীর সভাপতিত্বে ও ছাত্র লীগের সাধারন সম্পাদক আ‌সিফ মাদবরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় মাদারীপুর সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম লিংকনের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক ডা: মো: সে‌লিম,শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান,  পৌর আওয়ামী লী‌গের সভাপ‌তি তোফা‌জ্জেল হো‌সেন খান তোতা, উপ‌জেলা যুবলী‌গের সভাপতি ইলিয়াছ হোসেন পাশা, যুবলীগের  সম্পাদক খায়রুজ্জামান খান, ‌পৌরছাত্রলী‌গ, সরকারী বরহামগঞ্জ ক‌লেজ ছাত্রলীগ,বাকসুর জিএস এজিএসসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলী‌গের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!