1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে কেজি দরে তরমুজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা-shibcharnews24

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ৪.৩৫ পিএম
  • ১০৪৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর প্রতিনিধিঃ

শিবচরে কেজি দরে ও বেশী দামে তরমুজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে বেলা ১১ থেকে দুপুর পর্যন্ত ২ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শিবচর পৌর বাজারে অভিযান পরিচালনা করা হয়।এসময় টিএনটি অফিসের সামনে তরমুজ ব্যবসায়ী হাকিম মিয়া নামে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা ও বাজারের চকবাজার এলাকায় তরমুজ ব্যবসায়ী নাসীরকে ১ হাজারসহ মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরবর্তীতে কেজি দরে তরমুজ বিক্রি করলে ও পিস প্রতি ১০ টাকার বেশি লাভে বিক্রি করলে ব্যবসায়ীদের জেলসহ কঠোর সাজার হুসিয়ারী দেন।

এসময় তিনি বলেন, বাজার পরিদর্শন করে আমরা দেখতে পেয়েছি যে আড়াইশ টাকায় পিস প্রতি তরমুজ কিনে শিবচরে কেজি দরে সাড়ে ৩শ থেকে ৪ শ টাকায় বিক্রি করে পিস তাতে প্রায় ১শ থেকে দেড়শ টাকা লাভ করছে ব্যবসায়ীরা। তরমুজ একশ থেকে দেড়শ টাকা লাভে কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। অতচ তারা কেজি দরে তরমুজ কিনে আনেননি।তাই অভিযানের প্রথম দিন কেজি দরে ও বেশি লাভে তরমুজ বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে। কৃষি বিপন আইন ২০১৮ অনুযায়ী কেজি দরে তরমুজ বিক্রির কোন সুযোগ নেই। আইন অনুসারে ফল বিক্রিতে ১০ টাকার বেশি লাভ করা যাবে না।

অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!