1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে এইচএসসির ফলাফলে তলানিতে নুর-ই-আলম চৌধুরী কলেজ, পাস করলো ২ জন শিবচরে এইচএসসির ফলাফলে পাসের হারে শীর্ষে রিজিয়া বেগম মহিলা কলেজ শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স”

শিবচরে কমিউনিটি পুলিশিং জনসচেতনতামূলক সভা

  • প্রকাশিত : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১, ৪.২৪ পিএম
  • ৭৬০ জন সংবাদটি পড়েছেন।

শিবচর প্রতিনিধি:

শিবচরে কমিউনিটি পুলিশিং জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শিবচর হাইওয়ে থানার আয়োজনে সোমবার(৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে হাইওয়ে থানা চত্বরে এ জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় মহাসড়কে যানবাহন চলাচলসহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করা হয়। এছাড়া মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের নিষেধ থাকার বিষয়সহ আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মহাসড়ক সংলগ্ন এলাকাসমূহের আইনশৃঙ্খলা রক্ষার্থে সাধারণ মানুষকেও অবহিত করা হয়। যে কোন ঘটনা-দূর্ঘটনা সাথে সাথে হাইওয়ে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়।

উপ-পরিদর্শক হারাধন রায় এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জাকির হোসেন, কমিউনিটি পুলিশিং সূর্যনগর শাখার সাধারণ সম্পাদক, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুরাদ মিয়া, কমিউনিটি পুলিশিং পাঁচ্চর শাখার সভাপতি, মাদবরেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল মুন্সীসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!