1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে এইচএসসির ফলাফলে তলানিতে নুর-ই-আলম চৌধুরী কলেজ, পাস করলো ২ জন শিবচরে এইচএসসির ফলাফলে পাসের হারে শীর্ষে রিজিয়া বেগম মহিলা কলেজ শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স”

শিবচরে ঈদ নামাজ আদায়কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে। আহত ১০-shibcharnews24

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ মে, ২০২১, ৩.০৭ পিএম
  • ১১৩৪ জন সংবাদটি পড়েছেন।

কাঁঠালবাড়ি ব্যুরোঃ

মাদারীপুরের শিবচর ঈদর নামাজ আদায় করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে।

শুক্রবার (১৪ মে) সকালে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শিকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাঁঠালবাড়ি ইউনিয়নর ৫নং ওয়ার্ডের দাদন আকন তার এলাকা থেকে তার সমর্থকদের নিয়ে শিকদার বাড়ির মসজিদ ঈদর নামাজ আদায় করত যায়। একই মসজিদে আমিন শিকদারের লোকজন নামাজ আদায় করতে আসলে দাদনের লোকজন তাদের বাঁধা দেয়। মুহূর্তেই দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায় উভয় পক্ষর লাকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়। এতে নারীসহ আহত হন অন্তত ১০ জন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মাতায়েন করা হয়েছে।

এবিষয়ে আমিন শিকদার বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা দাদন আকনদের সঙ্গে ছিলাম। তাঁরা আমাদের লোকজনের সাথে খারাপ ব্যবহার করতো। তাই এবারর ঈদে আমরা তাঁদের সমাজ ছেড়ে দিয়ে অন্য সমাজের নামাজ আদায় করমে যাওয়াতে তাঁরা আমাদের ওপর হামলা করেছে। হামলায় আমাদের লোকজনই বেশি আহত হয়েছে।

অভিযোগের বিষয় দাদন আকন বলেন, আমিন শিকদাররা আমাদের সমাজ ছেড়ে চলে যাইতে ছিলো। আমরা তাদের কাছে টাকা পাবো। আমাদর সমাজে যেহেতু তাঁরা থাকবে না। তাই আমি আমার পাওনা টাকা চাইছি। আর এই কারণেই তাঁরা আমাদের উপর হামলা করেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, ঈদের নামাজ আদায় করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আহত কয়েকজন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মাতায়েন করা আছে।তবে দুপক্ষের কেউ এখনো থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!