1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

শিবচরে অগ্নিকান্ডে বসতঘরসহ ৩ টি ঘর পুড়ে ছাই

  • প্রকাশিত : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২, ৯.৩২ পিএম
  • ৫৯২ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে অগ্নিকান্ডে একটি বসতঘরসহ তিনটি ঘর ভস্মীভূত হয়েছে। এসময় ঘরে থাকা আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার(১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শিবচরের বন্দরখোলা ইউনিয়নের মল্লিককান্দি এলাকার মৈজউদ্দিন মাতুব্বরের বাড়িতে এ দূর্ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্দরখোলা ইউনিয়নের কৃষক মৈজ উদ্দিন মাতুব্বরের বসতঘরে আগুনের ঘটনা ঘটে। এসময় পরিবারের লোকজন বাড়িতে ছিল না। হঠাৎ করেই ঘরে আগুন দেখে স্থানীয়রা ছুটে আসে। খবর পেয়ে বাড়ির লোকজন ক্ষেত থেকে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসলেও ততক্ষণে পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।

ক্ষতিগ্রস্ত মৈজউদ্দিন মাতুব্বরের ভাতিজা জাকির হোসেন বলেন,’আগুনে পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা আসবাবপত্রসহ একটি রান্নাঘর, গোয়াল ঘর পুড়ে গেছে।’

বন্দরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান সাদ্দাম খান বলেন,’অগ্নিকান্ডের খবর পেয়েই আমি খোঁজ নিয়েছি। ওই পরিবারের বসতঘরসহ সবকিছু আগুনে পুড়ে গেছে। পরিবারটির জন্য দ্রুতই পূর্ণবাসন ব্যবস্থা করার চেষ্টা করবো। তাদের সহযোগিতার জন্য পাশে থাকবো।’

শিবচর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মজিবুর রহমান ফকির বলেন,আগুনের খবর পেয়ে আমরা রওনা হইয়ে পথিমধ্যে খবর পাই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!