1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে এইচএসসির ফলাফলে তলানিতে নুর-ই-আলম চৌধুরী কলেজ, পাস করলো ২ জন শিবচরে এইচএসসির ফলাফলে পাসের হারে শীর্ষে রিজিয়া বেগম মহিলা কলেজ শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স”

শিবচরের ২ টি ওয়ার্ড ও ২টি গ্রামের জনগনের চলাচল সীমিত করেছে প্রশাসন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ৪.৫৬ পিএম
  • ১৭১২ জন সংবাদটি পড়েছেন।
shibcharnews24.com

মাদারীপুর জেলার শিবচরের নির্দিষ্ট কিছু জায়গায় ইতালি প্রবাসীদের উপস্থিতি বেড়ে যাওয়ায় করোনা ভাইরাস সংক্রামন এড়াতে উপজেলার ২ টি ওয়ার্ড ও ২ টি গ্রামকে কন্টেইনমেন্ট ঘোষণা করা হয়েছে। এই এলাকায় জনগনের চলাচল সীমিত করার নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে শিবচর উপজেলা প্রশাসন ফের এই নির্দেশনা দেন। এর আগে বিকেলে উপজেলার সকল স্থানের নিত্য প্রয়োজনীয় পন্য ও ওষুধের দোকান বাদে সকল দোকান বন্ধের বিষয়টি জরুরী মিটিং ডেকে বললেও পরে তা সংশোধন করেছেন উপজেলা প্রশাসন। তবে নির্ধারিত এলাকাতে জনসমাগম এড়ানোর জন্য ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পন্য বাদে অন্য সব দোকানপাট বন্ধ রাখার কথা বলা হয়েছে।

জানা যায়, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক জরুরী সভার আয়োজন করে প্রশাসন। করোনা সংক্রমন এড়াতে সভায় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেয়া হয়। তবে সর্বশেষ জেলা প্রশাসন সূত্র নিশ্চিত করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শংকায় শিবচর পৌরসভার ২ টি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের ১ টি গ্রাম ও দক্ষিন বহেরাতলা ইউনিয়নের ১ টি গ্রামে কনটেইনমেন্ট ঘোষনা করা হয়েছে। এসকল এলাকার মানুষদের চলাচল সীমিত করা হয়েছে। এছাড়া উপজেলার গণপরিবহন বন্ধ ঘোষনা করেছে প্রশাসন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান বলেন, এ সকল এলাকায় জনগনের চলাচল সীমিত করতে কঠোর থাকবে প্রশাসন।

জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, করোনা সংক্রমন এড়ানোর জন্য শিবচর পৌরসভার ২টি ওয়ার্ড ও ২ ইউনিয়নের ২গ্রামের জনগনের চলাচল সীমিত করা হয়েছে। তবে উপজেলার গন পরিবহন বিশেষ করে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এটাকে আমরা কনটেইনমেন্ট বলছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!