1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

রাত পোহালেই কালকিনি পৌরসভা নির্বাচন-shibcharnews24

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ৯.৫২ পিএম
  • ৯৮৯ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি করেসপন্ডেন্টঃ

উদ্বেগ আর উৎকন্ঠার মধ্য রাত পোহালেই মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।নির্বাচন উপলক্ষে এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। দায়িত্ব পালনে প্রস্তুতি নিয়ে স্ব স্ব কেন্দ্রে পৌছেছেন বিজিবি, পুলিশ, আনসার সদস্য, প্রিজাইডিং ও পোলিং অফিসারা ।

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর ২ টা থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণের যাবতীয় মালামাল প্রেরণ করা হয়েছে।

সংস্লিষ্ট সুত্রে জানা যায়, মাদারীপুরে চারটি পৌরসভার মধ্যে কালকিনি পৌরসভার আয়তন সবচে বেশি। গত ১৪ ফেব্রুয়ারি ছিল নির্বাচনের নির্ধারিত তারিখ। দফায় দফায় সংর্ঘষ ও পুলিশ কর্তৃক স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান সবুজকে তুলে নেয়ার ঘটনাসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ১২ ফেব্রুয়ারী নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে ৩১ মার্চ স্থগিত হওয়া নির্বাচন পুনঃনির্ধারন করা হয়েছে।

এদিকে আজ দুপুরে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল আগামী পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষে নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণার্থে সংশ্লিষ্ট সকল পুলিশ অফিসার ফোর্স ও সকল আনসার সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলি যথাযথভাবে মেনে ভোট কেন্দ্র সমূহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

কালকিনির নির্বাচন কর্মকর্তা শেখ বদরুদ্দিন বলেন, ‘আমরা সুষ্ঠ নির্বাচন পরিচালনার জন্যে সব ধরণের প্রস্তুতি শেষ করেছি। আশা রাখি সুষ্ঠ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

উল্লেখ্য, কালকিনি পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪ শত। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১৬ হাজার ৭০০ জন ও পুরুষ ভোটার ১৭ হাজার ৩০০ জন। এবার পৌরসভার ভোট গ্রহন হবে ইভিএমের মাধ্যমে। মেয়র পদে ৫ জন, সংরক্ষিত মহিলা পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন।তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বিএনপি দলীয় প্রার্থী ইতোমধ্যেই প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!