1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

রাজৈরে ৬ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধার।

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ৮.০৩ পিএম
  • ৮৯৯ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি রাজৈরঃ

মাদারীপুরের রাজৈরে ৯ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ
সময় ডাকাতি হওয়া নগদ ৫ হাজার টাকা, দুটি পাইপ গান, ৪
রাউন্ড গুলি ও ১ম’ ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো, মাফুজাল (৩৫) লিটন হাওলাদার (৪০), সাজ্জাদ
শেখ হাসান (৩২), চুন্নু মিয়া (৫১), সুখদেব (৩৫), মোহাম্মদ
আলী (৩৭), মিঠু (২৮)। বাকিদের নাম পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে জানানো হয় গত ১৫ আগস্ট রাজৈর উপজেলার গোয়ালবাথন গ্রামের ঠিকাদার কুদ্দুস মাতুব্বরের বাড়ির কলাসিপল গেটের তালা ভেঙ্গে ঘরের ভেতর প্রবেশ করে একদল মুখোশধারী ডাকাত। পরে বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা, ১৪ ভরি স্বর্ণাংলকারসহ মূল্যবান
জিনিসপত্র নিয়ে যায় ডাকাতরা। এই ঘটনায় রাজৈর থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করে ক্ষতিগ্রস্থ পরিবার।পরে তথ্য
প্রযুক্তির সহায়তায় প্রথমে মাফুজালকে গ্রেফতার করে। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোররাতে আরো ৮জনকে গ্রেফতার করে রাজৈর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া নগদ ৫ হাজার টাকা, দুটি
পাইপ গান, ৪ রাউন্ড গুলি ও ১ম’ ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পরে তাদের পাঠানো হয় কারাগারে।

এদিকে ঘটনার সাথে জড়িত
থাকার কথা স্বীকার করে মাফুজাল আদালতে স্বীকারোক্তিমূলক
জবানবন্দি দিয়েছে। এছাড়া গ্রেফতার প্রত্যেকের নামে দেশের
বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা
রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানে হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!