1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

যাত্রী শুন্য বাংলাবাজার ঘাট

  • প্রকাশিত : সোমবার, ২ মে, ২০২২, ১২.০৯ পিএম
  • ৯১১ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট

রাত পোহালেই ঈদ। শেষ মুহুর্তে পরিবার-পরিজনের রাতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা থেকে সামান্য কিছু যাত্রী দক্ষিণ পশ্চিম অঞ্চলে আসছেন।তারা বাংলাবাজার- শিমুলিয়া নৌরুট দিয়ে গন্তব্যে ফিরেছেন।তবে ঈদের আগের দিন সোমবার যাত্রীদের চাপ নেই মাদারীপুরের বাংলাবাজার ঘাটে। গত তিন দিন ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় থাকলেও আজ অনেকটাই ফাঁকা বাংলাবাজার ঘাট। সকাল থেকেই ঘাটের পরিবেশ স্বাভাবিক। স্বাভাবিক রয়েছে ফেরি, লঞ্চ এবং স্পিডবোট চলাচলও।

সোমবার (২ মে) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘাট এলাকা ঘুরে এমন পরিস্থিতি দেখা যায়।

বিআইডব্লিটিসির বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ঈদ হতে পারে এমন ভেবে অধিকাংশ যাত্রী রাতের মধ্যেই তাদের গন্তব্যে পৌঁছে গেছেন। সেকারণে ঘাট কিছুটা ফাঁকা। তবে দুপুরের পর যাত্রী চাপ বাড়তে পারে।

ঘাট সুত্র আরো জানান রোববার (১ মে) সারা রাতই যাত্রীরা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ঘরে ফিরেছেন।ভোর রাতের দিকে ঝড়ো বৃষ্টি শুরু হলে দূর্ভোগে পরেন ঘরমুখো যাত্রীরা। শিমুলিয়া ঘাট থেকে ভিজতে ভিজতে বাংলাবাজার ঘাটে আসেন যাত্রীরা।বাংলাবাজার ঘাটে নেমে ফেরিঘাট থেকে দূরপাল্লার বাসের কাউন্টারে আসতে ভিজতে হয়েছে যাত্রীদের। বৃষ্টি-কাদায় মাখামাখি করে বাড়ি ফিরতে হয়েছে যাত্রীদের।

শরিয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার সাইদুর বলেন, ঢাকা থেকে সকালে রওনা দিয়েছি। লঞ্চে পার হইলাম।লঞ্চে যাত্রী নেই বললেই চলে।মনে হইলো ২ মাস গে যেমনে পার হইলাম আজো তেমনি পর হইলাম।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মোঃ সালাউদ্দিন বলেন, “এই নৌপথে ২৪ ঘন্টাই ফেরি চলাচল করে।সকাল ৬টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ৮ টি ফেরি ওপার থেকে এই ঘাটে যানবাহনের নিয়ে এসেছে।যাত্রী তেমন পারাপার হচ্ছে না। সারাদিন মোট ১০টি ফেরি চলাচল করবে।”

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন,‘সোমবার ভোর সাড়ে ৬ টা থেকে নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে ।ঘাটে ৮৫টি লঞ্চ ও ১৫৪ টি স্পিড বোট এই ঘাটে চলাচল করছ । আজ এবং ঈদের দিন মঙ্গলবার একইভাবে যাত্রী সেবা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!