1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মায়ের কোল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৮.৩৫ পিএম
  • ৬৫৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি;

মাদারীপুরে মায়ের কোল থেকে চুরি হওয়া শিশু আলিফকে ৬দিনের মাথায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামের জামাল হাওলাদারের বাড়ি থেকে শিশুটি উদ্ধার করা হয়।

সে কালকিনির চরঠ্যাঙ্গামারা গ্রামের আলিরাজ সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতের খাবারের সাথে স্বামীর দেয়া চেতনানাশক খেয়ে কাজল আক্তার ছেলেকে নিয়ে ঘুমিয়ে পরে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে আলিফকে না দেখেতে পেয়ে এদিকওদিক খুঁজতে শুরু করেন। স্বামী আলিরাজ সরদারকে না দেখতে পেয়ে বিভিন্ন আত্মীয়ের বাড়িতেও খোঁজ করেন। পরে জানতে পারেন এক লাখ টাকার বিনিময়ে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামের জামাল হাওলাদারের কাছে বিক্রি করে দেয়া হয় আলিফকে।

বিষয়টি থানা পুলিশকে জানালে মঙ্গলবার বিকেলে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয় শিশুটিকে। এতে আনন্দে আত্মহারা সবাই।

স্বজনরা জানায়, মাদারীপুরের কালকিনির চরঠ্যাঙ্গামারা গ্রামে বসবাস শিশুটির। বাবা আলিরাজ সরদার শহরের রিক্সা চালান। শিশুটি বিক্রিতে বাবার সাথে সহযোগিতা করেন দাদী পারুল বেগম ও শহরের পুরানবাজার এলাকার দালাল নাসিমা বেগম। পরে সবাই ভাগাভাগি করে নেয় শিশুটি বিক্রি হওয়া টাকা। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

কালকিনি থানার উপপরিদর্শক ফয়সাল হাসান জানান, শিশুটিকে উদ্ধারে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। আর লিখিত অভিযোগ পেলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!