1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি-শাহজাহান খান, সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৭.৩২ এএম
  • ৬৮৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের সাংবাদিক শাহজাহান খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের সাংবাদিক মনির হোসেন বিলাস।
এছাড়া সহ-সভাপতি পদে জহিরুল ইসলাম খান (এটিএন নিউজ) ও আয়শা সিদ্দিকা আকাশী (মনিং গ্লোরি ও সুবর্ণগ্রাম), যুগ্ম সম্পাদক পদে মেহেদী হাসান সোহাগ (বাংলা টিভি), ফরিদউদ্দিন মুপ্তি (বাংলাভিশন), মাসুদুর রহমান (মাই টিভি), কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন (প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক অজয় কুন্ডু (প্রথম আলো), দপ্তর সম্পাদক আরিফুর রহমান মোল্লা (মোহনা টেলিভিশন), সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফুর রহমান (আজকালের খবর), নারী বিষয়ক সম্পাদক সাবরিন জেরিন (বিজনেস বাংলাদেশ) এবং কার্যকরী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সঞ্জয় কর্মকার অভিজিৎ (সময় টেলিভিশন)।

সোমবার ৪ জুলাই রাত ৮ টার দিকে মাদারীপুর প্রেসক্লাবের নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা করেছেন প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ৩ জন সদস্যের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. বোরহানুস সুলতান (ডেইলি নিউনেশন), নির্বাচন কমিশনার গোলাম আজম ইরাদ (দৈনিক বাঙ্গালী সময়) এবং নির্বাচন কমিশনার আঞ্জুমান জুলিয়া (মাছরাঙা টেলিভিশন)।
এদিকে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে কমিটির নব নির্বাচিত সদস্যদের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন মাদারীপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। মাদারীপুর জেলার সাংবাদিকরা যাতে আরো দৃঢ় পদক্ষেপে তাদের পেশাগত দায়িত্ব পালনে এগিয়ে যেতে পারেন সেক্ষেত্রে তার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!