1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মাদারীপুরে ট্রাক কেড়ে নিলো ভ্যানচালকের প্রান

  • প্রকাশিত : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ১.৫৪ পিএম
  • ৫৬২ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে ট্রাকের চাপায় তনাই আকন (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কের সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের মৃধার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তনাই আকন সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পূর্ব ছিলারচর এলাকার বাসিন্দা। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে শিবচরগামী খড়বোঝাই একটি ট্রাকের সঙ্গে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরগামী একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই তনাই আকন মারা যান।পরে স্থানীয়রা পার্শ্ববর্তী আঙ্গুলকাটা পুলিশ ফাঁড়িতে খবর দেয়।এসময় ট্রাকটি আটক করে এলাকার লোকজন তবে চালক পালিয়ে গেছেন।পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর করে।’

ওসি কামরুল ইসলাম আরো বলেন, ‘পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের অনুরোধে মরদেহ হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!