1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যদের মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৬.৪৪ পিএম
  • ৬৬৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

আসন্ন মাদারীপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।

বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কমকর্তা ড. রহিমা খাতুনের কাছে এই মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এতে চেয়ারম্যান পদে একজন ও ৫টি উপজেলার সাধারণ সদস্য পদে ১৬ এবং সংরক্ষিত নারী আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।সাধারণ সদস্য পদে সদর উপজেলায় ৩ জন, রাজৈরে ৪, শিবচরে ১, কালকিনিতে ৪ ও ডাসার উপজেলায় প্রার্থী হিসেবে ৪ জন প্রয়োজনীয় কাগজপত্র দেন।

অপরদিকে সংরক্ষিত নারী আসনে সদর, কালকিনি ও ডাসার উপজেলার প্রার্থী হিসেবে ৬ এবং শিবচর ও রাজৈর উপজেলার প্রার্থী হিসেবে দুইজন প্রার্থী মনোনয়নপত্র রির্টানিং কর্মকর্তার কাছে জমা দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর। আর বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। এছাড়া আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর। এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। পরে ২৬ সেপ্টেম্বর হবে প্রতীক বরাদ্দ। আর ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবার কথা জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।

এই নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত নারী আসনের সদস্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যরা ভোট দিবেন তাদের পছন্দের প্রার্থীকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!