1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে , ঘাটে আটকে আছে ৩ শতাধিক পন্যবাহী ট্রাক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ৩.৩৪ পিএম
  • ৭৯৯ জন সংবাদটি পড়েছেন।
প্রতিনিধি শিবচরঃ
বৈরি আবহাওয়া ও পদ্মায় তীব্র স্রোতের  কারণে মাদারীপুরের বাংলাবাজার- মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌরুটে রুটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির  বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন।
এদিকেএ নৌরুটে ঢাকাগামী যাত্রীদের ভিড়  ও ব্যক্তিগত গাড়ির চাপ রয়েছে।তবে হঠাৎ করে বাংলাবাজার ঘাটে পারাপারের অপেক্ষায়  ৩ শতাধিক পন্যবাহী ট্রাক আটকে আছে ।
বাংলাবাজার ফেরিঘাট সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে ৬টি ফেরি চলাচল করলেও বৈরি আবহাওয়া ও পদ্মায় তীব্র স্রোতের কারণে  নৌরুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছিল। তবে দুপুর থকে এ সমস্যা আরো বৃদ্ধি পাওয়ায় ফেরী চলাচল  বন্ধ রাখা হয়েছে। তবে ঘাট এলাকায় ঢাকাগামী যাত্রীদের চাপও রয়েছে।
এদিকে ফেরী বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রীরাও বিপাকে পড়েছে। ঘাটের টার্মিনালেও প্রায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। বৃষ্টিতে ভিজেই পদ্মা পারাপারের জন্য অপেক্ষা করছেন ঢাকামুখী যাত্রীরা। এসব যাত্রীরা মোটরসাইকেল, ইজিবাইক, মাহিন্দ্র বা অটোরিকশায় করে ঘাটে আসছেন কোনো প্রকার বাধা ছাড়াই দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে তার ঘাট এলাকায় আসছেন।
বরিশাল থেকে ঢাকাগামী যাত্রী আরিফ হোসেন বলেন,’ জরুরি প্রয়োজনে ঢাকা যেতে হবে।ছোট ভাই হাসপাতালে  তাই যেতে হবে।এখনই ঘাটে আসলাম।এসে দেখি ফেরী চলাচল বন্ধ, বুঝতেছিনা কি করবো’
বিআইডব্লিটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো: সালাউদ্দিন  জানান, জরুরী পরিবহন পারাপারের জন্য ৬টি ফেরি চালু ছিল। তবে বৈরি আবহাওয়া, পদ্মায় তীব্র স্রোত ও নদীতর ঢেউয়ের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।আবহাওয়া স্বাভাবিক হলে ফেরী চলাচল শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!