1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

প্রেম নিয়ে বাবার শাসন, ফেসবুকে স্টাটাস দিয়ে কিশোরের আত্মহত্যা

  • প্রকাশিত : রবিবার, ২৭ মার্চ, ২০২২, ৭.৩৬ পিএম
  • ১২৬৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ফেসবুকে স্টাটাস দিয়ে সুমন চৌকিদার(১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।

রবিবার (২৭মার্চ) দুপুর দুইটার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেব বাজার এলাকায় একটি দোকান থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে প্রেমের সম্পর্কে বাঁধা দেয়ায় অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয় কিশোর সুমন। ফেসবুকে সে তার বাবাকে দায়ী করে একটা স্টাটাস দিয়েছে।

নিহত সুমন চৌকিদার কুতুবপুর এলাকার আলেপ চৌকিদারের ছেলে। সে সাহেববাজারের দুলাল বেপারীর মালিকানাধীন মার্কেটের লাবিব হাসান ইলেকট্রনিক্সের দোকানের কর্মচারী ছিলো।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মিরাজ হোসেন জানান,’দুপুরে ছেলেটির লাশ উদ্ধার করা হয়ে। প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত সুমনের সাথে একটি মেয়ের সাথে সম্পর্ক ছিলো। যা নিয়ে বাবা একটু শাসন করেছিলো। এর জেরে বাবার উপর অভিমান করে ফেসবুকে স্টাটাস দিয়ে সে আত্মহত্যা করে আমরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছি, এবং লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হচ্ছে।’

তিনি আরো জানান, “এ ঘটনায় সন্ধ্যার দিকে ছেলেটির বাবা আলেপ হোসেন বাদী হয়ে শিবচর থানায় একটি অপমৃত্যুর মামলার জন্য আবেদন করেন”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!