1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

প্রবাসীরা আমাদের অর্থনৈতিক শক্তি’ —– চিফ হুইপ লিটন

  • প্রকাশিত : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ৯.০২ পিএম
  • ৫৫৯ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী বলেছেন,‘প্রবাসীরাই আমাদের অর্থনৈতিক শক্তি। এই শক্তির কারণেই আমরা করোনা মহামারিতেও এখন পর্যন্ত ভালো অবস্থানে রয়েছি। প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার উপর যে গুরুত্ব দিয়েছে তা কাজে লাগাতে হবে।’

শনিবার (১১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মাদারীপুরের শিবচরে বীর-মুক্তিযোদ্ধা রেজাউল করিম তালুকদার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অভিভাবকদের সাথে মতবিনিময় ও বার্ষিক পরিক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় চিফ হ্ইুপ বলেন,‘আমাদের ছেলে মেয়েদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে যদি বিদেশে পাঠানো হয় তবে বিদেশের মাটিতে তাঁদের আর ছোট কাজ করতে হবে না। ফুল বিক্রি করে পরিবারের খরচ দিতে হবে না। তাঁরা তাদের যোগ্যতার ভিত্তিতে কাজ পাবে, ন্যায্য পারিশ্রমিক পাবে।’

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. মহসিন সরদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীসহ অন্যরা।

এর আগে সকালে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার প্রকল্পের নির্মানের জন্য এক্সপ্রেসওয়ের পাশে স্থান পরিদর্শন করেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার প্রকল্পের মহা পরিচালক আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!