1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অনুদান পেলো শিবচরের ৫১ কওমী মাদ্রাসা।

  • প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২০, ৭.৫৮ পিএম
  • ১২৭৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাবে সংকটে আছেন প্রতিটি সেক্টরের মানুষ। কওমি মাদ্রাসা সংশ্লিষ্টরাও এর ব্যতিক্রম নয়। এবার তাদের সহযোগিতায় এগিয়ে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পবিত্র রমজান উপলক্ষে
কওমী মাদ্রাসার এতিম, দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত বিশেষ অর্থ বরাদ্দ থেকে ৭ লক্ষ ১৫ হাজার টাকা অনুদান পেয়েছে শিবচর উপজেলার ৫১ টি কওমী মাদ্রসা।

সোমবার (৪ মে) বেলা ১১ টার দিকে প্রধানমন্ত্রীর অনুদানের চেক শিবচর উপজেলার মনোনীত মাদ্রাসার প্রধানদের হাতে তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুদ্দিন খান।

এসময় অনুদানপ্রাপ্ত মাদ্রাসার প্রতিটিকে ১০ থেকে ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

জানা যায়, সারাদেশের ন্যায় শিবচরের ৫১ টি কওমী মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য নিজ কল্যাণ তহবিল হতে ৭ লাখ ১৫ হাজার টাকা অনুদান প্রদান করন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম,শিবচর পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খানসহ উপজেলার বিভিন্ন কওমী মাদ্রসার শিক্ষকবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, আমাদের চীফ হুইপ মহোদয়ের নির্দেশে শিবচর থেকে ৫১ টি কওমী মাদ্রাসার তালিকা প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর প্রেরণ করা হয়। সে অনুসারে কওমী মাদ্রাসার প্রধানদের নিকট আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ৭ লাখ ১৫ হাজার টাকা অনুদানের চেক হস্তান্তর করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!