1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা

জনগনের ভালবাসায় শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসবে-চীফ হুইপ

  • প্রকাশিত : শনিবার, ১ জুলাই, ২০২৩, ৬.২৭ পিএম
  • ৫২৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন, ‘যখন দেশে কোন জাতীয় নির্বাচন আসে তখনই ষড়যন্ত্র শুরু হয়। বিভিন্ন দেশী বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে তারা(বিএনপি) ক্ষমতা দখল করার চেষ্টা করে। কিন্তু আমাদের বিশ্বাস জনগন যতবারই ভোট দিয়েছে নৌকাকেই ভোট দিয়েছে।

শনিবার দুপুরে মাদারীপুরের শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় পৌরসভার বর্ধিত ২ নং পৌর ভবনের উদ্বোধন, বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের ভিত্তি প্রস্তর স্থাপন ও চৌধুরী নূর উদ্দিন আহমেদ ক্লাবের উদ্বোধন শেষে স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। যত রকমের ষড়যন্ত্রই করুক জনগনের দোয়া, জনগনের আস্থা , জনগনের ভালবাসায় শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসবে। শেখ হাসিনার কোন বিকল্প এই বাংলাদেশে নাই। করোনা পরিস্থিতি,যুদ্ধ পরিস্থিতি সামাল দেয়ার সক্ষমতা তিনি যেভাবে দেখিয়েছেন তার বিকল্প আর কেউ নাই। আমাদের বিশ্বাস মানুষের দোয়ায় তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করে তিনি বাংলাদেশকে উন্নত বাংলাদেশ করে দিবেন।

এসময় মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান, পুলিশ সুপার মো: মাসুদ আলম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে চীফ হুইপ পৌর বাজারে অত্যাধুনিক লিটন চৌধুরী সুপার মার্কেটের ভিত্তি প্রস্তর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!