1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কালকিনির স্বতন্ত্র মেয়র প্রার্থীকে পুলিশের গাড়িতে তুলে নেয়ার ঘটনায় কমিটি গঠন-shibcharnews24

  • প্রকাশিত : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১, ১০.৩৬ এএম
  • ৬৩০ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর করেসপন্ডেন্টঃ

মাদারীপুরের কালকিনি পৌরসভার নির্বাচনী মাঠ থেকে স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজকে পুলিশের গাড়িতে তুলে ঢাকা নেয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী পরিচালক মোরশেদ আলমের স্বাক্ষরিত এক স্মারকপত্রে এই কমিটি গঠন করা হয়।
তবে গত ১৮ ফেব্রুয়ারি তদন্ত কমিটি গঠন হলেও ২২ ফেব্রুয়ারি কাগজ হাতে পান সংশ্লিষ্টরা।

বিষয়টি প্রথমে গোপন থাকলেও মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) রাতে সংবাদকর্মীরা জানতে পারেন।নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুময়ুন কবিরকে কমিটির প্রধান ও আহবায়ক করে
নির্বাচন কমিশনের শৃঙ্খলা ও আপিল বিভাগের উপসচিব খোরশেদ আলম, আইন বিষয়ক-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আবু ইব্রাহীম কে সদস্য করা হয়। তদন্ত কমিটিকে পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শণ শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী নিখোঁজের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশের ভুমিকা, দোষী ব্যক্তিকে চিহ্নিতকরণ, প্রকৃত ঘটনা উদঘাটন, ভবিষ্যতে এ ঘটনায় পুনরাবৃদ্ধি না ঘটে এ ব্যাপারে সুপারিশের বিষয়ে তদন্তে প্রাধান্য দিতে বলা হয়েছে।

উল্লেখ, গত ৬ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে কালকিনি পৌর এলাকার পালপাড়ায় নির্বাচনী প্রচারনা থেকে কালকিনি থানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দিনের গাড়িতে করে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের কাছে নিয়ে আসেন। পরে পুলিশ সুপারের গাড়িতে করে সবুজকে ঢাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের এক নেতার কাছে নিয়ে যান। এ সময় সবুজের মুঠোফোন বন্ধ পেলে বিষয়টি নিখোঁজ দাবী করে বিক্ষোভ করে কালকিনি থানা ঘেরাও করে সবুজের কর্মী-সমর্থকরা।

তবে গত ২২ ফেব্রুয়ারি কালকিনি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল। স্বতন্ত্র প্রার্থী নিখোঁজের ঘটনায় এই পৌরসভার নির্বাচন স্বগিত রেখেছেন নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!