1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কালকিনিতে তেলবাহী লরির সাথে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত-shibcharnews23

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১, ৭.০৩ পিএম
  • ৯১৬ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি করেসপন্ডেন্টঃ

কালকিনিতে তেলবাহি লরির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফাত গাজী (২২)ও তুহিন ফকির (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার পান্তাপাড়া এলাকায়
এ দুঘর্টনা ঘটে।পরে স্থানীয়রা ওই এলাকায় টায়ার জ্বলিয়ে বিক্ষোভ করে।পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর গ্রামের মিন্টু গাজীর ছেলে আরাফাত গাজী ও বরিশালের আগৈলঝাড়া উপজেলার টরকী এলাকার আলাউদ্দিন ফকিরের ছেলে তুহিন ফকির।এরা সর্ম্পকে দুইজন বিয়াই।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,বিকেলে কালকিনি থেকে মোটরসাইকেল করে আরাফাত ও তুহিন বরিশালের দিকে যাচ্ছিলেন। এসময় বরিশাল থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী একটি তেলের লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেলে থাকা আরাফাত হোসেন লরির নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় স্থানীয়রা অপর আরোহী তুহিন ফকিরকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে আনলে সেখানে তিনি মারা যান।

খবর পেয়ে কালকিনি উপজেলার ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক লরি আটক করেছে।

ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান ঘটনার সততা নিশ্চিত করে বলেন, সড়ক দূর্ঘটনায় ২জন মারা গেছে।আমরা ঘাতক লরিটি আটক করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!