1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ইভিএম পদ্ধতিতে ভোট নেয়া সম্ভব: শাজাহান খান

  • প্রকাশিত : সোমবার, ১ আগস্ট, ২০২২, ৫.৪১ পিএম
  • ৬৩২ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবার কথা রয়েছে। সেই হিসেবে যে সময় আছে, এর আগেই দ্রুততার সাথে কাজ করলেই ৩০০ আসনেই ইভিএম পদ্ধতিতে ভোট নেয়া সম্ভব।

সোমবার দুপুরে মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আসমত আলী খান মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড ও সনদ বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

এ সময় শাজাহান খান বলেন, ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহনে এ কোন ত্রুটি নেই। এটা নির্বাচন কমিশন ও বিশেষজ্ঞরা বলেছেন। যদি কেউ ইভিএম পদ্ধতি নিয়ে ত্রুটির কথা বলে, তাহলে নির্বাচন কমিশনে জানালে সেই অনুযায়ী ব্যবস্থা নিবে কমিশন। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ ও সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার দেশ পরিচালনা করবে। নির্বাচন পরিচালনা সরকার করবে না। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।
আগামী নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশ নিবে উল্লেখ করে শাজাহান খান বলেন, জনগনের কাছে থাকতে হলে নির্বাচনে অংশ নেয়ার বিকল্প কিছু নেই। আন্দোলনের নামে বিএনপি মাঠ উত্যপ্ত করার চেষ্টা করছে। এই আন্দোলন যদি কোন সহিসংসতায় রূপ নেয়, তাহলে সরকার কোন অবস্থায় তা ছাড় দিবে না। আন্দোলন যদি সন্ত্রাসী কিংবা নাশকতামূলক হয়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী তার পদক্ষেপ নিবে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন-এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদারসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!