1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে আধিপত্য নিয়ে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ জনসহ আহত ১২, বোমা বিস্ফোরণ

  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২০, ৬.০২ পিএম
  • ১৩০৮ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর করেসপন্ডেন্টঃ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ১২জন।

রোববার (৩ মে) দুপুরে সদর উপজেলার পূর্বরাস্তি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন পূর্বরাস্তি এলাকার সালাম সরদারের ছেলে রাজ্জাক সরদার (৩২), মজিবর সরদারের ছেলে মামুন সরদার (৩৫), ঘেসু বেপারীর ছেলে পলাশ বেপারী (৩৫), মজিবর সরদারের ছেলে সাদ্দাম সরদার (৩২), ফিরোজ সাহী (৪২) এছাড়াও আরো ৫ জন আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে ওই এলাকার রাজু হাওলাদার ও বেল্লাল মোল্লার সাথে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুপুরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশকয়েকটি হাত বোমা বিস্ফোরনের ঘটনাও ঘটে। সংঘর্ষে ৫জন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ১২জন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, বিগত ইউনিয়ন নির্বাচনের পর থেকেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। সংঘর্ষে ৫জন গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!