1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

মাদারীপুরে বিকাশকর্মীকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাই

  • প্রকাশিত : রবিবার, ৭ জুলাই, ২০২৪, ৮.০৬ পিএম
  • ১৫৪৭ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে প্রকাশ্যে মোটরসাইকেল গতিরোধ করে এক বিকাশকর্মীকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার দুপুরে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিনের মত বিকাশের বিক্রয়কর্মী আল-আমিন (২৩) ও হাসান উদ্দিন (২৫) জেলার ডিস্ট্রিবিউটর হাউস থেকে নগদ ১৫ লাখ টাকা নিয়ে রাস্তি সেতু হয়ে হাউসদি বাজারের দিকে যাচ্ছিল। মাঝপথে দক্ষিণ দুধখালীর রাস্তায় আসলে পিছন থেকে দুইটি মোটরসাইকেল এসে তাদের গতিপথ রোধ করে। এ সময় আল-আমিন মোবাইল বের করলে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। সঙ্গে থাকা হাসান দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করে। পরে আমি আমিনের সাথে থাকা ১৮ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা। ডাকচিৎকারে শুনে স্থানীয়রা এসে আল-আমিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেলার আড়াইশো’ শয্যা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বিকাশের মাদারীপুর জেলার ডিস্ট্রিবিউটর মোস্তাক আহমেদ বলেন, প্রকাশ্যে এমন ছিনতাইয়ের ঘটনায় হতবাক স্থানীয়রা। এ ঘটনায় দোষীদের বিচারের দাবী করেন । ‘

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলছেন’ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে জানিয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!