1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত

  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১.১৪ পিএম
  • ১৬ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্যবৃদ্ধি এবং সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে মাদারীপুরের শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের সড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন শিবচর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. হাসিবুল হাসান শারদ। এ সময় উপজেলার ১৮ ইউনিয়নের আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দিকনির্দেশনায়
ও মাদারীপুর জেলা কমান্ড্যান্ট ফারজানা রহমানের  সার্বিক তত্ত্বাবধানের সারা দেশের মতো শিবচর উপজেলাতেও এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এসময় তারা বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক সৌন্দর্যবৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখা সম্ভব।

এ ছাড়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

আয়োজকরা পরিবেশ সুরক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়ে ব্যাপকভাবে বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!