1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা

শিবচরে মহাসড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ২৬ জুন, ২০২৪, ৪.৫৪ পিএম
  • ৮০১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরের রুমি আক্তার(২৫) নামের এক তরুনীর মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে পুলিশ। স্থানীয়রা খবর দিলে

মঙ্গলবার(২৫ জুন) দিনগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের মুন্সীরবাজার সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের ৪ নং ব্রীজের কাছ থেকে ঢাকাগামী লেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুমি আক্তার উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হোগলার মাঠ এলাকার সোহরাব বেপারীর মেয়ে।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সাড়ে ১১ টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীরবাজার সংলগ্ন ৪ নং ব্রীজের কাছে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে হাইওয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের শরীর ক্ষতবিক্ষত থাকায় প্রথমে পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। পরে নিহতের পরিচয় সনাক্ত হলে পরিবারের লোকজন বিষয়টিকে নিছক দূর্ঘটনা নয় বলে জানান। পরে তাদের আইনগত ব্যবস্থা নিয়ে শিবচর থানায় প্রেরণ করা হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.শাকিল আহমেদ বলেন,’মরদেহটি আমরা ঢাকাগামী লেন থেকে উদ্ধার করি। তবে সড়ক দূর্ঘটনায় নিহত নয় বলে আমাদের কাছেও সন্দেহ হচ্ছে। মরদেহটির শরীরের আঘাতের চিহ্ন গাড়ি চাপায় আঘাতের মতো নয়। পরিচয় সনাক্তের পর আমরা আইনগত প্রক্রীয়া সম্পন্ন করেছি।’

শিবচর থানার পরিদর্শক(তদন্ত) মো.সেলিম রেজা বলেন,’এ বিষয়ে মামলা এখনো হয়নি। তবে প্রক্রীয়াধীন রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!