1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ১১ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪ দোকানে জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৯.৩১ পিএম
  • ৪৫৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে অভিযান চালিয়ে মিষ্টির দোকানসহ ৪ টি দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। প্যাকেটের ওজন বেশি, দোকানে মূল্যতালিকা না টাঙানো, ক্রয়-বিক্রয়ের ভাউচার না থাকাসহ নানা অনিয়মের কারণে ৪ টি দোকানে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার(৩ জুলাই) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, জেলার শিবচর উপজেলার পৌর বাজারের দুটি মিষ্টির এবং ২ টি মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মিস্টির দোকানে প্যাকেটের ওজন বেশি ও মূল্য তালিকা না থাকায় ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, ইসলাম সুইটসমিট এন্ড ফাস্টফুডকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ক্রয়-বিক্রয়ের ভাউচার না থাকায় মেসার্স মন্ডল ট্রেডার্সকে ১৫ হাজার এবং মামুন স্টোরকে ১০ হাজার টাকাসহ মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় দোকানিদের সতর্ক করে দেন ভোক্তা অধিকার।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর জেলার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান,’ভোক্তার অধিকার সংরক্ষণে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জরিমানাসহ ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!