1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

রাজৈরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরনে নির্মাণ শ্রমিকের মৃত্যু , আহত ২

  • প্রকাশিত : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ৬.৫৫ পিএম
  • ১১২৭ জন সংবাদটি পড়েছেন।

সুজন হোসেন রিফাতঃ

মাদারীপুরের রাজৈরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরনে ইমন মুন্সী (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় তার সাথে থাকা অপর দুই শ্রমিক এনামুল মুন্সী (১৯) ও জহিরুল ইসলাম (৩০) গুরুতর আহত হয়।

শনিবার (১৭ এপ্রিল) দুপুর ২ টার দিকে রাজৈর পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের কুঠিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইমন মুন্সী মাদারীপুর সদর উপজেলার ঝাউদি গ্রামের বোরহান মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আজ দুপুরে রাজৈর পৌর এলাকার কুঠিবাড়ি গ্রামের ইতালী প্রবাসী মোফাজ্জেল হোসেন উজিরের নির্মানাধীন তিনতলা ভবনে কাজ শুরু করে সাতজন শ্রমিক। দুপুরের দিকে ভবনের ছাদে থাকা একটি পুরানো কেমিক্যালের খালি ড্রাম রড কাটা মেশিন দিয়ে মাঝ বরাবর কাটতে গেলে ড্রাম থেকে আগুনের ফুলকি বের হয়ে ড্রামটি বিস্ফোরণ হয়। এসময় ইমন মুন্সী(২০) ঘটনাস্থলেই মারা যায়। এসময় তার সাথে থাকা অপর দুই শ্রমিক এনামুল মুন্সী ও জহিরুল ইসলাম গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে রাজৈর থানা পুলিশ।

মাদারীপুরের রাজৈর থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ড্রামটি পুরনো হওয়ায় কাটার সময় এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন দেখা গেছে। তারা হাসপাতালে ভর্তি রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!