মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরে বনভোজনের বাসের আসনে বসা নিয়ে দুই জনের দ্বন্ধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (১৪মার্চ) সকালে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার কলাগাছিয়া গ্রামের নিত্যগোপাল গোস্বামী স্মৃতি সংঘের উদ্যোগে বুধবার নড়াইলের লোহাগড়ায় বনভোজনে যায় কলাগাছিয়া গ্রামের লোকজন। বনভোজন থেকে ফেরার পথে বাসের মধ্যে মিল্টন হালদার (২৫) ও প্রকাশ বৈরাগীর (২৭) মধ্যে বাসের সিটে (আসনে) বসা নিয়ে তর্কাতর্কি হয়। পরবর্তীতে বাসের মধ্যেই নিত্যগোপাল গোস্বামী স্মৃতি সংঘের সভাপতি অংশুপতি ভক্ত উভয়কে তর্কাতর্কি বন্ধ করে মীমাংসা করে মিলিয়ে দেন। কিন্তু বুধবার রাতে (১৩ মার্চ) বাস থেকে বনভোজনের সকল সদস্যরা নেমে বাড়ি আসার পথে মিল্টন হালদারের লোকজন প্রকাশ বৈরাগীর উপরে হামলা চালায়। বুধবার রাতের হামলার ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে মিল্টন হালদারের বংশের লোক অমল হালদারকে (২৫) একা পেয়ে প্রকাশ বৈরাগীর লোকজন হামলা করে উভয় পক্ষের মধ্যে বংশগত সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এতে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। নিত্যগোপাল গোস্বামী স্মৃতি সংঘের সভাপতি অংশুপতি ভক্ত বলেন,‘পিকনিকের বাসে মিল্টন ও প্রকাশের মধ্যে ঝগড়া হলে আমিসহ কয়েকজন মিলে ওদের দুজনকে মিলিয়ে দেই তারপরও তারা বাস থেকে নেমে বাড়ি আসার পথে মারামারিতে জড়িয়ে পড়ে। বিষয়টি অনেক দুঃখজনক।এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে রোগীদের দেখতে আসেন স্থানীয় কেন্দুয়া ইউপি চেয়ারম্যান শাহ মো. রায়হান কবীর, তিনি বলেন, মর নিত্যগোপাল গোস্বামী স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত বনভোজনের বাসে বসা নিয়ে দুইটি ছেলে সাথে দ্বন্ধ হয়। সেই দ্বন্ধের জেরে সংঘর্ষ হয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তারা প্রয়োজনীয় পদেক্ষপ গ্রহণ করবেন।’ এই বিষয়ে মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাশেদুল ইসলাম চৌধুরী বলেন, ‘কলাগাছিয়া গ্রামের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আমরা ২৫ জন রোগীকে চিকিৎসা দিয়ে ভর্তি করেছি। এবং দুই জনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছি। যারা সদর হাসপাতালে ভর্তি হয়েছে তারা সবাই আশঙ্কা মুক্ত।
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দলিল উদ্দিন মাদবর (৫৫) নামে একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারের গ্রামে এঘটনা ঘটে। আহত দলিল উদ্দিন মাদবর ওই গ্রামের রহম আলী মাতুব্বরের ছেলে। এ ঘটনায়
শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি মাদারীপুর জেলার শিবচরে শ্বশুর বাড়ির কাঁঠাল গাছ থেকে নাইম হোসেন সাইম(৩২) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। সোমবার(২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারেরচর গ্রামের শিকদার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবক গাজীপুরের কাপাসিয়া উপজেলার উজানি এলাকার মোরশেদ মুন্সীর ছেলে।। গতকাল (রবিবার) রাতে
শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে সোমবার(৬ মার্চ) দুপুরে দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরচক্র ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। সোমবার সকাল ১০ টার দিকে পৌরসভার পান্নু খানের বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া বাইতুল আল মামুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আঃ মুক্তাদিরেে ফ্লাট এবং একই এলাকার এমদাদ হোসেন মোল্লার দ্বিতীয়
শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন,’শেখ হাসিনা এদেশে দশ লক্ষ রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়েছেন। ধর্ম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়। কিন্তু ইসলামের জন্য একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কাজ করে যাচ্ছেন। তিনিই এদেশে দশ লক্ষ রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়েছেন!’ শনিবার(১১ ফেব্রুয়ারি) দুপুরে শিবচরের কাঁঠালবাড়ী সিনিয়র আলিম মাদ্রাসার ৪ তলা ভবন উদ্বোধন শেষে
শিবচর(মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদী থেকে চাঁদাবাজির দায়ে মিজান শরীফ(২৩) ও সাগর হাওলাদার(১৮) নামের দুই ব্যক্তিকে আটক করেছে চরজানাজাত নৌপুলিশ। শুক্রবার(৬ জানুয়ারি) দুপুরে পদ্মানদীর মাদবরেরচর সংলগ্ন এলাকার পদ্মানদী থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃত মিজান উপজেলার মাদবরচর এলাকার মুন্তাজ উদ্দীন শরীফের ছেলে। এবং অপর আটককৃত মো. সাগর হাওলাদার একই এলাকার রব হাওলাদারের ছেলে।এদের মধ্যে
মাদারীপুর প্রতিনিধি, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ কখনো বন্ধুকের নল বা পেশি শক্তির প্রদর্শন করে ক্ষমতায় আসেনি। জনগণের প্রতি প্রধানমন্ত্রীর বিশ্বাস রয়েছে। চর কুকরিমুকরি থেকে তেতুলিয়া যেখানেই যাবেন সেখানেই একই কথা, একই ধ্বনি শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। তার বিকল্প আর কেউ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, এম.পি।
মাদারীপুর প্রতিনিধি।। মাদারীপুরে এক শতবর্ষী বৃদ্ধাকে রাস্তার পাশে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার সন্তানদের বিরুদ্ধে। ভুক্তভোগী বৃদ্ধার নাম জানা না গেলেও তার বাড়ী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রাম এলাকায়। তবে তিনি অসুস্থ্য হওয়ায় আর কিছু বলতে পারছে না। সোমবার (১ নভেম্বর) সকালে ১০ টার দিকে এলাকাবাসী, সাংবাদিক ও পুলিশের সহযোগীতায় বৃদ্ধা মাকে মাদারীপুর সদর হাসপাতালে
মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে প্রতিপক্ষের দুইজনকে কুপিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর বাজারে এই ঘটনা ঘটেছে। পুলিশ ও আহতর পরিবার সূত্রে জানা গেছে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের জয়নাল মাতুব্বরের সাথে
শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে সাপের কামড়ে সাবিকুন নাহার (৪০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার ভদ্রাসন ইউনিয়নের তাহের মাদবরের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাবিকুন নাহার ওই গ্রামের রিপন মাদবরের স্ত্রী।সে শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক। সাবিকুন নাহারের পরিবারের সদস্যরা জানান,রাতে এশার নামাজ পড়ে