1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

রাজৈর উপজেলা পরিষদ উপ নির্বাচনে নৌকার জয়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২, ৭.৫০ পিএম
  • ১০৩৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর রাজৈর উপজেলা পরিষদ উপ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন রেজাউল ক‌রিম শা‌হিন চৌধুরী। তিনি ৬০ হাজার ৫৭৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাসিন মিয়া আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৮১৫ ভোট।

আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেলে ৪ টা পর্যন্ত।এই উপজেলায় ১১টি ইউনিয়নে ৬৪টি কেন্দ্রের বুথে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়।
সন্ধ্যা সাতটার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন,” কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।সকলকে ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য।”

উল্লেখ্য, ২০১৯ সালের ১৩ জুলাই ভোররাত সাড়ে ৫ টার সময় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়া। এরপর ডিসেম্বর মাসে শূন্যস্থানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!