1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ১

  • প্রকাশিত : রবিবার, ৬ মার্চ, ২০২২, ৮.২২ এএম
  • ১০৫৮ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ইউপি নির্বাচনী পরবর্তী সহিংসতায় জয়ী ও পরাজিত দুই সদস্য প্রার্থীর সংঘর্ষে কাওসার দর্জি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি ঘটমাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে সদস্য পদে নির্বাচনে অংশ নিয়ে ইকবাল দর্জি জয়ী হন। এতে আব্দুল আলিম দর্জি পরাজিত হলে নির্বাচনের পর থেকে তাদের মধ্যে বিরোধ শুরু হয়।

এরই জেরে শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ঝিকরহাটি এলাকায় পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল আলিম দর্জি তার লোকজন নিয়ে ইকবাল দর্জির বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ভাংচুর চালায় বলে অভিযোগ ক্ষতিগ্রস্থদের।পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে বেশ কয়েকটি বসতঘর ভাংচুর করা হয়।এসময় হামলায় বাঁধা দিলে কাওসার দর্জীকে কুপিয়ে মারাত্মকভাবে জঘম করে হামলাকারীরা। আহত কায়সারকে উদ্বার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের ভাই শামীম দর্জী বলেন, ‘আমরা ইকবাল দর্জির নির্বাচন করেছি। নির্বাচনে হেরে আলীম দর্জীর লোকজন আমার বাড়িতে এসে আমার ছোট ভাইকে কুপিয়ে হত্যা করে। আমরা হত্যাকারীর ফাঁসি চাই।’

নিহত কাওসারের বাবা ইদ্রিস দর্জি আহাজারি করে বলেন, আমার ছেলেকে হাত পা ভাঙলেও ওর মুখ দেখতে পারতাম,ওরা আমার পোলাডারে জানে শেষ করে দিল। আল্লাহ আমার ছেলেরে কেন কাইড়া নিলা।আমি ওদের ফাঁসি চাই

মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান মিয়া বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এতে কাওসার দর্জি নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এখনো আমরা কোন অভিযোগ পাইনি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!