1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে গ্রাম পর্যায়ে গণউন্নয়ন সমবায় হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ৪.৪৪ পিএম
  • ১০০৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে বেসরকারি সংস্থা গণউন্নয়ন বহুমুখী সমবায় সমিতির উতরাইল শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২০ জানুয়ারি) সকাল থেকে গণউন্নয়ন সমবায় সমিতির এ শাখায় মেডিসিন, ডায়াবেটিস, রক্তের গ্রুপ নির্ণয়,হেপাটাইটিস বি ভাইরাস ও জন্ডিসসহ দেড়শত সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়। এসময় স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চিকিৎসা দিতে ২ জন অভিজ্ঞ চিকিৎসক নিয়োজিত ছিলেন। সন্ধ্যা পর্যন্ত ৫ শতাধিক রোগী দেখবেন বলে তারা জানান।

এসময় উপস্থিত ছিলেন গন উন্নয়ন সমবায় হাসপাতালের চেয়ারম্যান আবুল হাশেম মিয়াসহ গন উন্নয়ন হাসপাতাল ও সমবায় সমিতির বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গণউন্নয়ন সমবায় হাসপাতালের চেয়ারম্যান আবুল হাশেম মিয়া জানান,’আমরা মাসব্যাপী উপজেলার প্রত্যন্ত গ্রামে গিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করছি। দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধ দেয়া হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!