1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬, ৬.৪৫ পিএম
  • ৪৭ জন সংবাদটি পড়েছেন।
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে অজ্ঞানপার্টির ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন ভোলা জেলার সদর উপজেলার পশ্চিম ইলিশা গ্রামের শাহ আলম মিজির ছেলে মো. কালাম হোসেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোল্লাদী গ্রামের রশিদ মোল্লার ছেলে মো. জাহাঙ্গীর মোল্লা ও মাদারীপুর সদর উপজেলার এলাকার চরমুগুগরিয়া গুচ্ছগ্রাম এলাকার মৃত সিরাজুল হাওলাদারের ছেলে মো. জাকির হাওলাদার।
শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) ফারিহা রফিক ভাবনা।
সংবাদ সম্মেলনে জানা যায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গবাদি পশুর হাটে গরু ক্রয়-বিক্রয় করতে আসা ব্যক্তিদের টার্গেট করে তাদের অজ্ঞান করে টাকা পয়সাসহ সর্বস্ব লুট করতে মাঠে নামে অজ্ঞান পার্টির একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে নতুন শহর এলাকার একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞান পার্টি ৩ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অজ্ঞান করার বিভিন্ন উপকরণ মধু, হালুয়া, সরিষার তেল, কালো কালি, সাদা স্কসটেপ, পলিথিন ব্যাগ, সেকারিন ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। সংবাদ সম্মেলন শেষে তাদের আদালতে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া এ চক্রের বাকি সদস্যদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।
পুলিশ আরো জানায়, আটককৃতদের মধ্যে কালাম হোসেনের বিরুদ্ধে রয়েছে ৯টি মামলা, জাহাঙ্গীর মোল্লার বিরুদ্ধে রয়েছে ৭টি ও জাকির হাওলাদারের বিরুদ্ধে রয়েছে ৪টি মামলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!