1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শরীয়তপুরে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১০.৩৭ পিএম
  • ১২১৪ জন সংবাদটি পড়েছেন।

শরিয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন বিএনপি নেতা সুফিয়ান গাজীর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত, মানহানিকর সংবাদ ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার( ৬ মার্চ) বিকেলে উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের পাশের মাঠে তিনি এ সংবাদ সম্মেলন আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে সুফিয়ান গাজী লিখিত বক্তব্যে বলেন, আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মানহানিকর সংবাদ প্রকাশ করে তা বিভিন্ন অফিস, ব্যক্তি, ফেসবুক এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে আপলোড করছে। এতে করে আমাকে দলীয়ভাবে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।

তিনি বলেন, বিগত সরকারের সময় বিএনপির অগণিত নেতা কর্মীদের ঘরবাড়িতে হামলা ও মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমি বিগত ১৭ বছর অনেক হামলা মামলা সহ্য করেছি এবং এলাকার মানুষ আমাকে ভালোবাসে এটা তাদের সহ্য হয় না। আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে (তৎকালীন সরকারের লোকজন) আমার বিভিন্ন উন্নয়ন কাজে বাধা প্রদান করেছেন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এই ধরনের কোনো কাজ আমি কখনই সমর্থন করি না এবং কাউকে সেই কাজ করতে দেই না।

তিনি আরও বলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী হওয়ায় জনগণের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়নের কারণে তৎকালীন আওয়ামী লীগের অনেক হামলা মামলার শিকার হয়েছি। আমি মাদক, চুরি ছিনতাই, ডাকাতি রোধে সবসময় সোচ্চার তাই একটি পক্ষ আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমার বিরুদ্ধে যাঁরা বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে একাধিক গরু চুরির অভিযোগ রয়েছে। আমি তাদের হুশিয়ার করে বলতে চাই এখন সময় আছে ভালো হয়ে যা-ও। না হলে এই দেশের জনগণ এগুলো রুখে দিবে.

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!