1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ৮.৪৮ পিএম
  • ৫১৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে মাদারীপুর জেলার শিবচরে উপজেলার কাদিরপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার কাদিরপুর বাজার মাঠে এ কৃষক সমাবেশ করা হয়।

শিবচর উপজেলা কৃষকদলের আহবায়ক রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক এ্যাড. নাসীর উদ্দিন বেপারী।

শিবচর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব মো: লিটন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা কৃষকদলের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল আলম, ও যুগ্ম আহবায়ক মাহমুদ হোসেন সুমন।

এসময় বক্তারা কৃষকদের মানোন্নয়ন ও তাদের বিভিন্ন সহযোগিতার করবেন বলে জানান।এছাড়াও তারা বিগত সরকারের দূর্নীতি বিষয় বিভিন্ন বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাদিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলমগীর মাষ্টারসহ ছাত্রদলের, যুবদলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!