1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মাদারীপুরে পৃথক দূ*র্ঘ*ট*না*য় নি*হ*ত ১, আ*হ*ত ২১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ১.১৪ পিএম
  • ৮৮১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার কালকিনি ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় বাসের সাথে সংঘর্ষে রিফাত হোসেন(২৫) নামে এক
মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরেকজন।

বৃহস্পতিবার(২ জানুয়ারি) দুপুরে ভুরঘাটা লোকাল বাসস্টান্ডে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রিফাত বরিশালের হিজলা উপজেলার খুন্ন গোবিন্দ এলাকার বাবুল চৌধুরীর ছেলে। আহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাকে গুরুতর অবস্থায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে শিবচরে পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গো‌ল্ডেন লাইন প‌রিবহন না‌মের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন।
বৃহস্প‌তিবার (২ জানুয়ারি) সকাল সা‌ড়ে ৮টায় এক্স‌প্রেসও‌য়ের কুতুবপুর ৪ নম্বর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে। আহত‌দের বি‌ভিন্ন ক্লি‌নিক ও হাসপাতা‌লে নি‌য়ে চি‌কিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, বৃহস্প‌তিবার সকাল সা‌ড়ে ৮টায় খুলনা থে‌কে ঢাকার উদ্দে‌শ্যে ছে‌ড়ে আসে গো‌ল্ডেন লাইন না‌মের এক‌টি যাত্রীবাহী বাস। শিবচ‌রের কুতুবপু‌র ৪ নম্বর ব্রিজ এলাকায় আসলে ঘনকুয়াশার কার‌ণে বাস‌টি নিয়ন্ত্রণ হারিয়ে এক্স‌প্রেসও‌য়ের পা‌শে খা‌দে প‌রে। এ সময় বা‌সের সাম‌নের অংশ দুম‌ড়ে-মুচ‌ড়ে যায়। বাস‌টি‌তে প্রায় ৫০ জন যাত্রী ছি‌লো ব‌লে জানা গে‌ছে।

শিবচর হাইও‌য়ে থানা ও‌সি জ‌হিরুল ইসলাম জানান, এক্স‌প্রেসওয়ের কুতুবপুর ৪ নম্বর ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারি‌য়ে খা‌দে প‌রে যায়। এতে বেশ ক‌য়েকজন যাত্রী আহত হ‌য়ে‌ছে। হাইও‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে আহত যাত্রী ও দুর্ঘটনাকব‌লিত বাসটি ‌উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!