1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শরীয়তপুরে ছাত্র শিবিরের মতবিনিময় সভা

  • প্রকাশিত : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৬.৩১ পিএম
  • ৮৩৮ জন সংবাদটি পড়েছেন।

সালাউদ্দিন রুপম, শরীয়তপুর প্রতিনিধি:

জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে সুসংহত করার লক্ষ্যে শরীয়তপুর জেলার বিভিন্ন ছাত্র সংগঠন নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলা শাখার মত বিনিময় সভা-২৪ অনুষ্ঠিত হয়েছে।

৬ই ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টায় শরীয়তপুর সদরের একটা রেস্তোরাঁয় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিবিরের জেলা সভাপতি সাখাওয়াত কাওসারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান এ সঞ্চলনায় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি, রাশেদ খান মেনন,সেক্রেটারি জাকির হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার। ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি জীবন আহমেদ নানটু এবং সেক্রেটারি রাজামাল, খেলাফত মজলিসের সভাপতি আরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাজ্জাদ হোসেন সোভন,বাবু,আদর শিবিরের অফিস সম্পাদক মেহেদী নিরব,এইচআরডি সম্পাদক সাইদুর রহমান, অর্থ সম্পাদক মুজাহিদসহ বিভিন্ন ছাত্র সংগঠন এর নেতৃবৃন্দ।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ খান মেনন বলেন, ১৭ বছর আমরা কোন মিছিল, মিটিং করতে পারিনি এবং ঐকবদ্ধ হয়ে কাজ করতে পারিনি । এখন আমাদের সময় এসেছে আমরা সবাই একসাথে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবো।

শিবিরের জেলা সেক্রেটারি কামরুজ্জামান বলেন, নিজেদের ভিতরে ঐক্য তৈরির জন্য সংঘবদ্ধ ভাবে থাকা, মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসা, বাজার সিন্ডিকেট ভাঙতে হবে।সকল ছাত্র প্রতিনিধি মিলে পতিত হাসিনার কর্মীদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

শিবিরের জেলা সভাপতি সাখাওয়াত কাউসার বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যেভাবে একতাবদ্ধ ছিলাম, আগামী দিনে দেশ গড়ার জন্যও আমরা এভাবেই একতাবদ্ধ থাকবো। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!